Friday, June 19, 2026

শুটিং সেরে বাড়ি ফেরার পথে মৃ*ত্যু জনপ্রিয় অভিনেত্রীর!

Date:

Share post:

শুটিং সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল জনপ্রিয় টলি অভিনেত্রীর। নিহত অভিনেত্রীর নাম সুচন্দ্রা দাশগুপ্ত । গৌরী সহ একাধিক সিরিয়ালে অভিনেত্রীর কাজ করতেন তিনি। অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।অভিনেত্রীর পরিচিত এবং সহকর্মীরা সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন:কাঁটাতার পেরিয়ে বাড়ছে গুপ্তচরের আনাগোনা! ফের সীমান্তে পাকিস্তানি ড্রোন

সূত্রের খবর, শনিবার রাতে শুটিং সেরে অ্যাপ বাইকে চেপে পানিহাটির বাড়িতে ফিরছিলেন সুচন্দ্রা। বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি ওই মোটর বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর। দুর্ঘটনার ফলে বেশ কিছু ক্ষণ যান চলাচল ব্যাহত হয় বিটি রোডে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, শুটিং সেরে অনলাইনে বাইক বুক করেছিলেন অভিনেত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, বরাহনগরের মোড়ের কাছে সিগন্যালের ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পিছন থেকে একটি দশ চাকার লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটা ভেঙে গুঁড়ো হয়ে যায়।

 

Related articles

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...