Sunday, June 21, 2026

ইংলিশ প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি

Date:

Share post:

ইংলিশ প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি। শনিবার প্রিমিয়র লিগের খেতাব জয় নিশ্চিত করল তারা। লিগের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে যাওয়ায় ফলে ইপিএল-এর শিরোপা নিশ্চিত করল পেপ গুয়ার্দিওলার দল। নটিংহ্যামের মাঠে শনিবার প্রিমিয়র লিগের ম্যাচে ১-০ গোলে হেরে যায় আর্সেনাল। আর এর ফলে তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয়ের উৎসবে মাতল ম‍্যানসিটি।

বহু বছর পর প্রিমিয়ার লিগ জেতার স্বপ্ন দেখাচ্ছিল আর্সেনাল। মিকেল আর্তেতার কোচিংয়ে চলতি মরশুমে গোটা দলই ছন্দবদ্ধ ফুটবল খেলছিল। তবে হঠাৎই হয় ছন্দপতন।একের পর এক ম্যাচে পয়েন্ট খোয়াতে থাকে তারা। সিটির সঙ্গে এক সময়ে ১০ পয়েন্টের বেশি ব্যবধান ছিল তাদের। সেই পয়েন্ট ক্রমশ কমতে থাকে। পয়েন্টে আর্সেনালকে টপকে যায় সিটি। আর শেষেমেশ চ‍্যাম্পিয়ন হল সিটি। লিগ টেবিলে ৩৫ ম্যাচে চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৮৫। দুই ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট ৮১। তৃতীয় স্থানে নিউক‍্যাসেল ইউনাইটেড। ৩৬ ম‍্যাচে তাদের পয়েন্ট ৬৯। সমসংখ‍্যক ম‍্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ স্থানে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন:আশা শেষ কলকাতার, লখনৌর কাছে হারল ১ রানে


 

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...