Sunday, March 15, 2026

২০০০ টাকার নোট বদলাতে লাগবে না পরিচয়পত্র, ঘোষণা স্টেট ব্যাঙ্কের

Date:

Share post:

রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবারই ঘোষণা করেছে যে  ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। এরপরই  কী ভাবে নোটবদল করা যাবে, তা নিয়ে বিভ্রান্তি ছড়াতে থাকে।এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, কী ভাবে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে কিংবা বদলে নেওয়া যাবে।

রবিবার স্টেট ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০০০ টাকার নোট জমা দিতে হলে বা বদলাতে গেলে কাউকে কোনও পরিচয়পত্র দেখাতে হবে না, নির্দিষ্ট কোনও ফর্মপূরণও করতে হবে না। তবে এক লপ্তে মোট দশটি ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে কিংবা বদলানো যাবে।

স্টেট ব্যাঙ্কের তরফে রবিবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্কের গ্রাহক নন এমন ব্যক্তিরাও নোট বদলানোর সুযোগ পাবেন।এ ক্ষেত্রে কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ২ হাজার টাকার নোট থাকলে, তা ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে। দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়, তাদের ১৯টি আঞ্চলিক অফিসে এবং বিভিন্ন ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলে দেওয়া হবে। কেউ চাইলে ২০০০ টাকার নোটে টাকাও জমা রাখতে পারবেন ব্যাঙ্কে। প্রয়োজনে নোট বদল করার সময় আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...