Friday, May 15, 2026

কোহলি-গম্ভীর বিতর্কের আঁচ গিয়ে পড়ল ইডেনে, গৌতমকে দেখে বিরাট বিরাট স্লোগান

Date:

Share post:

কিছুইতে যেন থামছে না বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের লড়াই। চলতি আইপিএল-এ যে দু’বার মুখোমুখি হয়েছে লখনৌ-ব‍্যাঙ্গালোর, সেই দু’বারই বিতর্কে জড়িয়েছেন বিরাট-গম্ভীর। আর এবার সেই বিতর্কের আঁচ গিয়ে পড়ল ইডেন গার্ডেন্স-ও। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। আর সেই ম্যাচেও দেখা গেল এই দৃশ্য। এই বিতর্কে যোগ দিতে দেখা গেল নবীন উল হককেও।

ইডেনে কেকেআর-এর ব্যাটিং চলাকালীন কিছু সমর্থক বিরাট কোহলির নামে জয়ধ্বনি দিতে থাকেন। কিং কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানো নবীন-উল হককে দেখামাত্রই বিরাট বিরাট রব শোনাল কলকাতা। গোটা ম্যাচ সেই ‘কোহলি-কোহলি’ রব শোনার পর ১৪ তম ওভারে এসে জবাব দিলেন আফগান পেসার। রহমনুল্লা গুরবাজের ক্যাচ ধরার পর মুখে আঙুল দিয়ে গোটা স্টেডিয়ামকে ‘চুপ’ করানোর চেষ্টা করলেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি, ১৯তম ওভারে ২০ রানের বেশি দেওয়ার পর ফের সেই স্লোগান শুনতে হয়েছে তাঁকে। তবে শুধু নবীন-উল হককেই নয়, বিরাট বিরাট স্লোগান শুনতে হল গম্ভীরকেও। ক্লাব হাউসে ফেরার সময় ‘কোহলি কোহলি’ ধ্বনি তুলে বেশ কয়েকজন কেকেআর সমর্থক তাঁদের প্রাক্তন ক্যাপ্টেনকে রাগিয়ে দিতে চাইলেন। পুরো ঘটনা প্রত্যক্ষ করে অবাক হয়ে যান গম্ভীর-ও। তিনি অবশ্য শান্তভাবে কোনও বিতর্কে না জড়িয়ে বেরিয়ে যান।

আরও পড়ুন:‘জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না’ : রিঙ্কু

 

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...