Thursday, June 25, 2026

‘জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না’ : রিঙ্কু

Date:

Share post:

গতকাল লখনৌ সুপার জায়ান্টসের কাছে ম‍্যাচ হেরে আইপিএল-এর অভিযান শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম‍্যাচে লখনৌ-এর কাছে ১ রানে হারে কলকাতা। ম‍্যাচে সবাই ব‍্যর্থ হলেও, নাইটদের হয়ে একা লড়াই চালান রিঙ্কু সিং। ৬৭ রানে অপরাজিত তিনি। লখনৌ ম্যাচ জিতলেও গোটা দেশের হৃদয় জিতে নিয়েছেন রিঙ্কু। অনেকেই দাবি করছেন, দ্রুত রিঙ্কুকে জাতীয় দলে সুযোগ দেওয়া হোক। তবে এসব নিয়ে ভাবছেন না রিঙ্কু। বরং মন দিয়ে নিজের খেলা খেলে যেতে চান তিনি।

ম‍্যাচে শেষে রিঙ্কু বলেন,”এরকম একটি মরশুম গেলে খুবই ভালো লাগে। জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না, যেভাবে কাজ করে এসেছি সেভাবেই কাজ করব।”

চলতি আইপিএলে চারটি অর্ধশতরান ও প্রায় ১৫০ এর স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। আর এই পারফরম্যান্সে আলাদা পরিচিতি পেয়েছেন রিঙ্কু। এর জবাব তিনি বলেন, “পরিবারের সবাই খুব খুশি। গত বছর থেকে লোকে আমায় চিনেছে, কিন্তু ৫টি ছক্কা মারার পর থেকে অনেক সম্মান পাচ্ছি।”

আইপিএল থেকে দল ছিটকে গিয়েছে। ম‍্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে রিঙ্কু বলেন,”আমাদের খুব ভালো দল রয়েছে। তবে প্রতিটা বিভাগে আমরা কিছু ভুল করেছি আর ক্ষণিকের দুর্ভাগ্যের জন্য আমরা প্লে-অফে উঠতে পারলাম না।”

আরও পড়ুন:ইংলিশ প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি

 

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...