Sunday, May 10, 2026

ফ্রান্সের নাইটক্লাবে চলল গু.লি! ব.ন্দুকবাজের হা.মলায় ম.র্মান্তিক পরিণতি ৩ জনের

Date:

Share post:

ফ্রান্সের (France) নাইট ক্লাবের (Night Club) বাইরে চলল গুলি (Firing)। জানা গিয়েছে, মার্সেইয়ের একটি নাইট ক্লাবের বাইরে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন বলে খবর। স্থানীয় সূত্রে খবর, একটি গাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে নাইট ক্লাব থেকে বেরিয়ে আসার পরই তাদের ওপর রাইফেল দিয়ে হামলা চালান হয়।

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে পাঁচজন ছিলেন। হামলায় তিনজন নিহত হলেও বাকি দু’জন কোনওমতে পালিয়ে প্রাণ বাঁচান। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে অজ্ঞাত পরিচয় হামলাকারীরাও ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে খবর। তবে হামলার সঠিক কারণ এখনও জানা না গেলেও, পুলিশের প্রাথমিক অনুমান বন্দুক হামলা ও প্রাণহানির এই দুর্ঘটনার সঙ্গে মাদক ব্যবসার সরাসরি যোগসাজশ রয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্সেই হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর। শহরটির একটি আবাসিক এলাকায় ঘটে যায় দুর্ঘটনা। গাড়িটিতে পাঁচজন ছিলেন এবং তাদের সকলের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে বলে পুলিশ সূত্রে খবর। সোমবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে নাইটক্লাব থেকে বেরনোর কিছুক্ষণের মধ্যেই ওই পাঁচজনের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এদিকে হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের দ্রুত শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।

 

 

Related articles

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...