Thursday, May 14, 2026

কলকাতার পরে শিলিগুড়ি, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ৩২ ঘণ্টা ধর্না তৃণমূল মহিলা কংগ্রেসের

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব TMC নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এর প্রতিবাদে টানা ধর্না দেন কলকাতার রেড রোডে। এরপরে ধর্নায় বসেন তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব। এবার শিলিগুড়িতে (Siliguri) ৩২ ঘণ্টা ধর্না শুরু করল মহিলা তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে ৩২ ঘণ্টা ধর্না শুরু করেছে মহিলা তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ির তৈরি হয়েছে ধর্নামঞ্চ। এর আগে ৩ মে, কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে কলকাতার মেয়ো রোডে ৩২ ঘণ্টা ম্যারাথন ধর্নায় বসে মহিলা তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা দেওয়া- সহ একাধিক দাবিতে সোমবার থেকে শিলিগুড়িতে ৩২ ঘণ্টার ধর্না শুরু করল তৃণমূল মহিলা কংগ্রেস। মৈনাক পর্যটন আবাসের সামনে এই ধর্নায় তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও রয়েছেন স্মিতা বক্সি, দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিলি সিনহা ও জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। আগামী বছর লোকসভা নির্বাচন। এই নির্বাচনে মানুষের রায়ে বিজেপি পরাজিত হয়ে ভারত থেকে একেবারে মুছে যাবে। প্রতিবাদ মঞ্চে এভাবেই বিজেপিকে একহাত নিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা বলেন, বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে চলছে। এদিনের অবস্থান বিক্ষোভের সভা মঞ্চে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী যোগ দেন।

আরও পড়ুন- ১০কোটি পরিষেবা প্রদান করে মাইলফলক ছুঁল ‘বাংলা সহায়তা কেন্দ্র’: টুইট গর্বিত মুখ্যমন্ত্রীর

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...