Thursday, May 14, 2026

জামাইষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের

Date:

Share post:

গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেও জামাইদের জন্য সুখবর।আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।সোমবার বিজ্ঞপ্তি জারি করে অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করল নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের প্রত্যেকটি শিক্ষামূলক প্রতিষ্ঠান, দফতর এই ছুটির আওতায় পড়বে। তবে জরুরি পরিষেবামূলক দফতরগুলি এই ছুটির আওতায় থাকছে না। ওইদিন দুপুর ২টোর পর জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন অর্ধ দিবস ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও তার ব্যতিক্রম হল না।অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।জামাইকে আপ্যায়ণে ইতিমধ্যে বহু বাড়িতে চলছে জোর প্রস্তুতি। জিনিসপত্র কেনা শুরু হয়ে গিয়েছে।স্বাভাবিকভাবেই জামাইষষ্ঠীর জন্য বাজারে ফল-সবজি থেকে শুরু করে মাছ-মাংসের দাম আকাশ ছোঁওয়া।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...