Sunday, June 21, 2026

বিকেলের ধুলো ঝড়ে ঢাকল কলকাতা, শান্তিনিকেতনে শিলাবৃষ্টি

Date:

Share post:

সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী । কিন্তু বিকেলের কলকাতা দেখাল অন্য রূপ। বিকেল ৫ টা নাগাদ আচমকাই ঝড় (Strom) উঠল শহরের বুকে। যদিও তাতে বৃষ্টির লেশমাত্র নেই। তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জানিয়ে আগেই কমলা সতর্কতা (Orange Alert)জারি করা হয়েছিল। কলকাতা (Kolkata) এবং তার আশপাশের অঞ্চলে দিনের বেলা অস্বস্তিকর গরম ছিল তাই স্বভাবতই বৃষ্টির (Rain)আশা করছিলেন বঙ্গবাসী। বিকেলের আকাশে ঝড়ের দেখা মিললেও প্রতিবেদন লেখা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়নি। হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছিল বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে জানা যাচ্ছে আজ মঙ্গলবারের পর আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবারও বৃষ্টি হবে শহরে। এর ফলে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আজ সন্ধ্যা নাগাদ তুমুল ঝড়বৃষ্টি হতে পারে শহরে।সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি সহ দুই ২৪ পরগণায় প্রবল ঝড় হয়। শান্তিনিকেতনে শিলাবৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতায় ঝড়ের দাপটে রেড রোডে গাছ পড়ে সামান্য দুর্ভোগ তৈরি হয়।

 

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...