Sunday, June 21, 2026

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে আম্বেদকরকে বাদের প্রস্তাব, ব্যাপক বিতর্ক

Date:

Share post:

দিল্লি বিশ্ববিদ্যালয়ের(Delhi University) দর্শন বিভাগের পাঠ্যসূচি থেকে বিআর আম্বেদকরকে(BR Ambedkar) বাদ দেওয়ার প্রস্তাবকে কেন্দ্র করে তৈরি হল ব্যাপক বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিষয়ের স্ট্যান্ডিং কমিটির এই প্রস্তাব অবিলম্বে খারিজ করার দাবিতে উপাচার্য কুলপতি যোগেশের কাছে লিখিত আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। অনুরোধ করা হয়েছে, দর্শন পাঠ্যে বিআর আম্বেদকরের যে অংশটি রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা রাখা হোক।

সংবাদমাধ্যম সুত্রের খবর, সংশ্লিষ্ট কমিটির তরফে গত ৪ মে প্রথম দর্শনের সিলেবাস থেকে আম্বেদকরের অংশটি বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এরপর ১২ মে স্নাতক ও স্নাতকোত্তর পাঠক্রম সমিতির বৈঠকে এই বিসয়ে দীর্ঘ আলোচনা হয়। যেখানে স্ট্যান্ডিং কমিটি কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এডুকেশন পলিসির প্রেক্ষিতে ওই অংশ বাদ দেওয়ার প্রস্তাব রাখে। যদিও কিমিটির তরফে জানানো হয়, এখন পর্যন্ত সিলেবাসে কোনোরকম বদল আনা হয়নি। এবিসয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক ক্ষেত্রে সিলেবাস কাটছাট নিয়ে কম বিতর্ক হয়নি দেশে। সম্প্রতি উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল মুঘল আমল। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে দলিত সম্প্রদায়ের প্রতিনিধি বিআর আম্বেদকরকে বাদ দেওয়ার প্রস্তাবকে কেন্দ্র করে তৈরি হল ব্যাপক বিতর্ক।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...