Sunday, June 21, 2026

বেআইনি বাজি নিয়ে বৈঠকে ডিজির ক্ষোভের মুখে পুলিশ সুপাররা

Date:

Share post:

বেআইনি বাজি কারবার নিয়ে এবার রাজ্যের পুলিশ আধিকারিকদের ক্ষোভের  মুখে পুলিশ সুপাররা।মঙ্গলবার রাজ্যের পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠকে বসেন এডিজি আইনশৃঙ্খলা ও রাজ্য পুলিশের ডিজি। সেখানেই পুলিশ সুপারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশ আধিকারিকরা।

নবান্নের বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন বিভিন্ন জেলার পুলিশ সুপার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে রাজ্যের ডিজি মালবিয়ার কড়া প্রশ্নের মুখে পড়েন একাধিক পুলিশ সুপার। তাঁদেরকে জানতে চাওয়া হয়েছে, কেন বেআইনি বাজির কারখানা সংক্রান্ত খবরাখবর জেলার গোয়েন্দাদের কাছে থাকছে না?

এদিন বৈঠকে মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার পুলিশ সুপারদের তাঁদের দায়িত্ব এবং কর্তব্যের কথা স্মরণ করিয়ে সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর। এমনকি, বেশ কয়েক জন পুলিশ সুপারের ভূমিকা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন ডিজি। ওই সুপারদের সঙ্গে কথা বলার সময় উদ্ধার হওয়া বেআইনি আতশবাজির পরিমাণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন মালবিয়া।

বৈঠকে জেলার পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দিয়ে বলা হয়েছে, তাঁরা যেন জেলার গোয়েন্দা বিভাগকে সক্রিয় করেন। একই সঙ্গে বেআইনি আতশবাজি কতটা উদ্ধার করা সম্ভব হয়েছে, তার তালিকা লিখিত ভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসপিদের। এ ছাড়া বেআইনি বাজি ব্যবসার সঙ্গে যুক্ত কত জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের তরফে।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...