Tuesday, June 23, 2026

অ-বিজেপি রাজ্যে শাসকদলকে এজেন্সি দিয়ে হেন.স্থা করছে কেন্দ্র: একযোগে তো.প মমতা-কেজরিওয়ালের

Date:

Share post:

নবান্নে এক অন্যরকমের সাংবাদিক বৈঠকে। মঙ্গলবার, একসারিতে বসে সংবাদমাধ্যমের মুখোমুখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আর সেই বৈঠক থেকেই মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি গিয়ে অবিজেপি রাজ্যের শাসকদলকে হেনস্থার অভিযোগ তুললেন তাঁরা। মমতা অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল সিবিআই (CBI)।

দুই মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, সিবিআই আড়াইটের সময় অভিষেকের বাড়িতে হানা দেয়। তখন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বাঁকুড়াতে ছিলেন অভিষেক। মমতার অভিযোগ, সিবিআই আধিকারিকরা হুমকি দিয়ে বলেন, “এখনই নোটিশ নিতে হবে। না হলে কাল দেখতে পাবেন কী হয়!”

কেজরিওয়াল অভিযোগ করেন, যে সব জায়গায় বিজেপি নেই, সেই সব রাজ্যে ইডি-সিবিআই দিয়ে নেতাদের বিরুদ্ধে মামলা করতে শুরু করেছে কেন্দ্র। তাঁর উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়াকে টানটে টানতে আদালতে উপস্থিত করা হয়। অথচ কেজরিওয়ালের কথায় সিসোদিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। এটা একজন মন্ত্রীর পক্ষে অত্যন্ত অবমাননাকর বলে মত কেজরিওয়ালের।

আরও পড়ুন- বেআইনি বাজি নিয়ে বৈঠকে ডিজির ক্ষোভের মুখে পুলিশ সুপাররা

বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশজুড়ে এজেন্সি রাজ চলছে। এজেন্সিকে ভরসা করে সরকার সরকার চালাচ্ছে কেন্দ্রের মোদি সরকার। সব অবিজেপি দলকে একযোগ মোদি সরকারে বিরোধিতা করে আগামী লোকসভায় তাদের হারানোর ডাক দেন তিন মুখ্যমন্ত্রী।

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...