Thursday, May 14, 2026

উচ্চমাধ্যমিকে বাজিমাৎ উত্তরবঙ্গের! চরম প্র.তিকূলতা সত্ত্বেও নজরকাড়া ফলাফল পড়ুয়াদের

Date:

Share post:

বুধবারই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল (Higher Secondary Exam Result)। আর সেই ফলাফলের দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে এবছর নজর কেড়েছে উত্তরবঙ্গ (North Bengal)। এদিন সকালে ফলপ্রকাশের পরই দেখা যায় কলকাতা ও অন্যান্য জেলার মতোই বেশ নজরকাড়া পারফরম্যান্স উত্তরবঙ্গের পড়ুয়াদের। কলকাতা থেকে দূর অনেকটাই। কলকাতার মতো সবরকম সুযোগ সুবিধাও নেই। তবে যাবতীয় প্রতিকূলতাকে দূরে রেখে এবারের উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের পিয়ালি দাস (Piyali Das)। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন আবু সামা (Abu Sama)। সে উত্তর দিনাজপুর জেলার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্র।

পিয়ালির বাবা সোনার দোকানের একেবারে সাধারণ কর্মচারী। তবে সংসারে অভাব থাকলেও চূড়ান্ত প্রতিকূলতার মধ্যে মেয়েকে এগিয়ে নিয়ে যেতে সবরকম উদ্যোগ নিয়েছেন বাবা। আর মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি বাবা, মা সহ পরিবারের সদস্যরা। পিয়ালি শুধু আলিপুরদুয়ার কিংবা উত্তরবঙ্গের গর্ব নয়, পিয়ালি আজ গোটা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় হয়েছে আলিপুরদুয়ারের বাসিন্দা।

উল্লেখ্য, এবার উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে মোট ৪ জন। তাদের সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯৪। এবার মেধাতালিকায় যে চারজন তৃতীয় স্থানে রয়েছে তারা হল তমলুকের হ্যামিলটন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুসূয়া সাহা। আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী পিয়ালি দাস তৃতীয় হয়েছে। মেধাতালিকায় উত্তরবঙ্গের বাসিন্দা শ্রেয়া মল্লিকও (Shreya Mullick) তৃতীয় স্থান পেয়েছেন। সে বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তবে এবারের উচ্চমাধ্যমিকে ভালো ফল উত্তরবঙ্গের। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন আবু সামা। সে উত্তর দিনাজপুর জেলার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্র। আগামী দিনে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস হতে চায় সে।

 

 

 

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...