Wednesday, June 24, 2026

ভর সন্ধ্যায় ব্যারাকপুর আনন্দপুরীতে সোনার দোকানে গু*লি, মৃ*ত মালিকের ছেলে

Date:

Share post:

ভর সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর। জনবহুল এলাকা আনন্দপুরীতে চলল গুলি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘড়ির কাঁটা তখন সাড়ে ছটার ঘর ছুঁয়েছে।অন্যান্য দিনের মতো আনন্দপুরীর মার্কেট এলাকায় রীতিমতো ভিড়। হঠাৎই সেখানে শোনা যায় গুলির আওয়াজ। হতচকিত হয়ে পড়েন স্থানীয়রা।ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় কীভাবে দুষ্কৃতীরা পিস্তল হাতে সোনার দোকানে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মূলত ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানের মালিকের ছেলের উপর গুলি চালানোর অভিযোগ।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দোকানের মালিকের পুত্র নীলাদ্রি সিংয়ের। এক নিরাপত্তারক্ষীর পায়েও গুলি লেগেছে বলে জানা গিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই বাইক নিয়ে চম্পট দেয় একদল দুষ্কৃতী। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় দোকান মালিকসহ আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

যেখানে এই ঘটনা ঘটেছে, সেটি ব্যারাকপুর স্টেশনের ঢিল ছোঁড়া দূরত্বে।তিন-চার রাউন্ড গুলি চলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।টিটাগড় থানার পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...