Sunday, May 17, 2026

আমেদাবাদে জলে বি*ষক্রিয়া, ২৫টি উটের মৃ*ত্য়ু ঘিরে চা*ঞ্চল্য

Date:

Share post:

একসঙ্গে ২৫টি উটের মৃত্য়ুর ঘটনা মোদি রাজ্যে (Narendra Modi’s state Gujrat)। সূত্রের খবর আমেদাবাদে (Ahmedabad)জলে বিষক্রিয়ার (Water poisoning) কারণে এত উট মারা গেছে (Camel Death) । সেক্ষেত্রে গুজরাট দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের (Gujarat Pollution Control Board) তরফে আগেই ওএনজিসিকে (ONGC) সতর্ক করা হয়েছিল। জিপিসিবির ভিজিল্যান্স অফিসার বলছেন পাইপলাইনে কোনওভাবে লিকেজ তৈরি হয়েছিল। যার জেরে বারুক জেলাতে জলে বিষক্রিয়া হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছিল পর্ষদ। স্থানীয়রা বলছেন আরও বেশি সংখ্যায় উট মারা গেছে, সব তথ্য প্রকাশ করা হয়নি।

পরিবেশ রক্ষা আইনে ONGC-কে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা বলছেন প্রচণ্ড গরমের জন্য জলাশয়ের উপর দিয়ে উটগুলিকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে থাকার কিছুক্ষণের মধ্য়েই উটগুলি একের পর এক মারা যেতে শুরু করে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে জল ও মাটিতে দুষণ বাড়তে থাকার কারণেই এই বিপত্তি। অনেকে বলছেন উটগুলি জল পান করার পরেই তাদের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, ওই জলাশয়ের উপর দিয়ে একটি পাইপলাইন গিয়েছে। সেখানকার পাইপে লিক হয়ে গিয়েছে। তার জেরেই দ্রুত বিষক্রিয়া হয়ে গিয়েছিল। আপাতত দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট প্রকাশ্যে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।মর্মান্তিক ঘটনায় হতবাক গ্রামবাসীরা।

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...