Thursday, May 14, 2026

নতুন জার্সি গায়ে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে নেমে পরল ভারতীয় দল

Date:

Share post:

৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ম‍্যাচ। আর তারই প্রস্তুতিতে নেমে পরল ভারতীয় দল। গায়ে নতুন অনুশীলন জার্সি। যা দেখে মন কেড়েছে নেটিজেনদের। ভারত এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নতুন জার্সি পরে খেলবে।

আইপিএল-এর মাঝেই বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা আইপিএল-এর জন‍্য দেশেই আছেন। কোচ রাহুল দ্রাবিড়, সার্পোট স্টাফ সঙ্গে টিম ইন্ডিয়ার কিছু ক্রিকেটার পৌঁছে গিয়েছে ইংল‍্যান্ডে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা ফাইনালের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিল তারা। সেই ছবি বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফে পোস্ট করা হয়। পোস্টে দেখা যায়, ভারতীয় ক্রিকেট দলের নয়া প্র্যাকটিস কিট পরে দ্রাবিড়, শার্দুল ঠাকুররা। যা ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের।

বিসিসিআই যে চারটি ছবি পোস্ট করেছে, তাতে ক্রিকেটারদের মধ্যে শার্দুল ঠাকুর এবং উমেশ যাদবকে দেখা গিয়েছে। রাহুল দ্রাবিড়, দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে শার্দুল ঠাকুর, উমেশ যাদবদের দেখা গিয়েছে ওই ছবিতে। তাঁরা সবাই ভারতের নয়া প্র্যাকটিস কিট পরেছিলেন। সেই পোস্টে বিসিসিআই লেখে, “টিম ইন্ডিয়ার নয়া ট্রেনিং কিট। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতি শুরু করেছে।”

আরও পড়ুন:ভিনিসিয়াসের পাশে গোটা রিয়াল, ভিনিকে দিল বিশেষ সম্মান

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...