Friday, June 26, 2026

রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।কলকাতার পড়ুয়াদের জয়জয়কার। সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।টুইট বার্তায় তিনি লিখেছেন,পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২৩ টপার এবং পশ্চিমবঙ্গ এবং সারা দেশের সফল প্রার্থীদের অভিনন্দন।

আমি অত্যন্ত খুশি যে মোট সফল প্রার্থীদের ৫৩ শতাংশ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের।এই বছর সফল প্রার্থীদের ২৭.৫ শতাংশ মহিলা।আপনার চমৎকার পারফরম্যান্স আমাদের গর্বিত করেছে। আমি সফল শিক্ষার্থীদের, তাদের গর্বিত অভিভাবক এবং শিক্ষকদের অভিনন্দন জানাই।

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হলো আজ। ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে সাফল্যের হার ৯৯.৪%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমাদের সোনালী ভবিষ্যৎ হোক, স্বপ্নকে ছুঁয়ে আসুক তোমাদের জীবন, মানুষের মতো মানুষ হও।

প্রসঙ্গত, চলতি বছর জয়েন্টের পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন।তিনি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের পড়ুয়া। সারা উচ্চ মাধ্যমিক বোর্ডের ছাত্রী। চতুর্থ হয়েছেন সৌহার্দ্য দণ্ডপাট। তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। তিনি দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্রী। সিবিএসই বোর্ডের। ষষ্ঠ হয়েছেন অরিত্র অম্বুধ দত্ত। সোদপুরের নারায়ণা স্কুলের। সিবিএসই বোর্ডের ছাত্র। সপ্তম হয়েছেন কিন্তন সাহা। রাজস্থানের মা ভারতী স্কুলের ছাত্র। অষ্টম হয়েছেম সাগ্নিক নন্দী। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্রী। উচ্চ মাধ্যমিক বোর্ডের। নবম হয়েছেন রক্তিম কুণ্ডু। রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র তিনি। জয়েন্টে দশম শ্রীরাজ চন্দ্র। কাটোয়াক হোলি এঞ্জেল স্কুলের ছাত্র। আইএসসি বোর্ডের তিনি।

জয়েন্টে সফল পড়ুয়াদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন উচ্চ মাধ্যমিক বোর্ডের। আইএসসি পরীক্ষার্থী ২ হাজার ১৪২ জন। সিবিএসই পরীক্ষার্থী ২৮ হাজার ২৭ জন। বাকি বোর্ড থেকে জয়েন্ট দিয়েছিলেন ১৫ হাজার ৩৯২ জন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...