Friday, June 19, 2026

বেআইনি বাজি রুখতে হবে ক্লাস্টার: এগরায় নিহতদের পরিবারকে সাহায্য দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এগরার (Agra) বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর সেখানে দাঁড়িয়েই তিনি ঘোষণা করলেন, বেআইনি বাজি কারবার রুখতে জনবহুল এলাকা থেকে দূরে বাজি কারখানার ক্লাস্টার তৈরি করবে রাজ্য। এ বিষয়ে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কমিটি সব দিক খতিয়ে দেখে দু-মাসের মধ্যে তাঁকে রিপোর্ট দেবে। সেই অনুযায়ী কাজ এগোবে। একই সঙ্গে বাজি বিস্ফোরণে নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা সাহায্যের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির নিয়োগ পত্র দেওয়া হয়।

শনিবার সকাল ১১টা নাগাদ এগরার খাদিকুলে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি জানান, ‘‘এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে। সিদ্ধান্ত হয়েছে শুধুমাত্র গ্রিন ক্র্যাকারের ক্লাস্টার তৈরি হবে ফাঁকা জায়গায়। তাতে চাকরিটাও বাঁচবে। এমন দুর্ঘটনা হবে না। শব্দবাজি কারখানা অবৈধ। লোভে পড়ে অনেকে এই বাজি তৈরি করতে যান। তাতে প্রাণহানি হয়।’’

নিহতদের পরিবারের হাতে আড়াই লক্ষ করে টাকার সাহায্যের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। পরিবার পিছু একজন করে হোমগার্ডের চাকরি চাকরি নিয়োগ পত্র তুলে দেন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ছোটদের লেখাপড়া চালানোর অসুবিধা হলে সেটাও দেখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর পাশাপাশি বেআইনি বাজি কারখানা রুখতে স্থানীয় মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জানান এই ধরনের কোনও কারখানার খবর পেলে সোজাসুজি পুলিশকে জানাতে। স্থানীয় থানা যদি ব্যবস্থা না নেয়, তাহলে তিনি সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। ইতিমধ্যেই এগরার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, এই ধরনের বাজি তৈরি হয়ে তা পাশের রাজ্য ওড়িশায় চলে যাচ্ছে। ফলে এদিন যাঁরা হোম গার্ডের চাকরি পেলেন, তাঁদের রাজ্যের সীমানা অঞ্চলে পোস্টিং দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এগরা বাজি বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাঁর মৃত্যু হয়েছে তার পরিবারেরই দুজনকে গ্রেফতার করে এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে চাইছে পুলিশ।

আরও পড়ুন:অভিষেকের কনভয়ে হাম.লার ঘটনায় আটক ৪!

 

 

 

 

 

Related articles

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...