Thursday, May 14, 2026

নাকাশিপাড়ায় সাব ইন্সপেক্টরের অ*স্বাভাবিক মৃ*ত্যু, কারণ খুঁজছে পুলিশ

Date:

Share post:

নদিয়ার নাকাশিপাড়ায়় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের মত, আত্মঘাতী হয়েছেন তিনি।কিন্তু কেন? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে এলাকা জুড়ে। এক মহিলার অভিযোগের কারণেই কি এই ঘটনা? না কি নেপথ্যে আইসি-র কাছে অপমানিত হওয়া? ভাইরাল সুইসাইড নোট ঘিরে প্রশ্ন।

ওই সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধারের পর ভাইরাল হয়েছে এই সুইসাইড নোট। মৃতের নাম গৌরগোপাল গঙ্গোপাধ্যায়। বছর পঞ্চান্নর ওই এসআই-এর বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায়।

জানা গিয়েছে, নাকাশিপাড়ার থানার উল্টোদিকে ভাড়াবাড়িতে একা থাকতেন এসআই। রবিবার সকালে দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা জানালা দিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর আইসি-র নেতৃত্বে গ্যাস কাটার দিয়ে লোহার গেট কাটা হয়।তাকে উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বধূ নির্যাতনের মামলায় তদন্তকারী অফিসার ছিলেন এসআই। পরে ওই বধূ এসআইয়ের নামেই একাধিক অভিযোগ করেন। সেই ঘটনার জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ঘটনার পর ভাইরাল হওয়া সুইসাইড নোটে মহিলার অভিযোগকে মিথ্যে বলে দাবি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে আইসি-র নামে।  যদিও আইসি বিশ্বজিৎ ঘোষ এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

কৃষ্ণনগরের এসপি ঈশানী পাল জানিয়েছেন, “সোশাল মিডিয়ায় একটি সুইসাইড নোট পাওয়া গেছে। একটি ঘটনার প্রেক্ষিতে আইসি ওঁকে বকেছেন। সব দিক মাথায় রেখেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”তিনি আত্মঘাতী হয়েছেন না কি কেউ খুন করেছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে তা স্পষ্ট হবে।

 

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...