Thursday, May 14, 2026

বিষ দিয়ে খু*নের চেষ্টা? পুতিনের সঙ্গে বৈঠকের পরই অসুস্থ বেলারুশের প্রেসিডেন্ট!

Date:

Share post:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর হাসপাতালে ভর্তি করানো হল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। টুইটারে এ কথা জানিয়েছেন বেলারুশের বিরোধী নেতা ভ্যালেরি সেপকালো।
টুইটারে ভ্যালেরি লিখেছেন, ‘‘প্রাথমিক তথ্য অনুযায়ী, পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর পরই লুকাশেঙ্কোকে জরুরি অবস্থায় মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে, তিনি সেখানেই চিকিৎসাধীন।’’

আরও পড়ুন:ইউক্রেন যুদ্ধে বেলারুশ ‘কাঁটা’! পরমাণু মহড়া শুরু রাশিয়ার
জল্পনা উস্কে ভ্যালেরি বলেন, লুকাশেঙ্কোকে বিষ দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। তাই লুকাশেঙ্কোর কিছু হয়ে গেলে যাতে রাশিয়ার দিকে কেউ আঙুল না তোলে সেই জন্য বেলারুশের প্রেসিডেন্টকে বাঁচানোর চেষ্টার ‘নাটক’ করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, বেলারুশের প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাঁর রক্ত পরিশোধন করা হচ্ছে। রক্তে বিষক্রিয়ার আশঙ্কায় লুকাশেঙ্কোর রক্তও বদলে ফেলা হয়েছে। লুকাশেঙ্কোকে এই অবস্থায় মস্কো থেকে অন্যত্র নিয়ে যাওয়া ঠিক হবে না বলেও জানিয়েছেন পুতিনের সরকার।
প্রসঙ্গত, ৬৮ বছর লুকাশেঙ্কো পুতিন-ঘনিষ্ঠ।এমনকি, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাতের প্রথম থেকেই মস্কোতেও সমর্থন করেছেন লুকাশেঙ্কো। সেই পুতিনের সঙ্গে বৈঠকের পরই তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে।যদিও লুঙ্কাশেঙ্কোর শারীরিক অবস্থার জন্য রাশিয়ায় দায়ী বলে দাবি বেলারুশের বিরোধী নেতা ভ্যালেরি সেপকালোর।
প্রসঙ্গত, ওয়াকিবহাল মহলের দাবি রুশ গোয়েন্দা বিভাগের তরফেই বিষ খাওয়ানো হয়েছে বেলারুশ প্রেসিডেন্টকে। কয়েকদিন আগেই লুকাশেঙ্কো জানিয়েছিলেন,তাঁদের দেশেই পরমাণু অস্ত্র মোতায়েন করছে রাশিয়া।

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...