Friday, April 24, 2026

ইউক্রেন যুদ্ধে বেলারুশ ‘কাঁটা’! পরমাণু মহড়া শুরু রাশিয়ার

Date:

Share post:

এবার ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine War) অংশ নিচ্ছে বেলারুশ (Belarus)। সম্প্রতি ইউরোপে মহাযুদ্ধের কথা ঘোষণা করে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বেলারুশের বিদেশমন্ত্রী ভ্লাদিমির মাকেই (Foreign Minister Vladimir Makei)। পাশাপাশি ইতিমধ্যে পরমাণু মহড়া (Neuclear Drills) শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী বলেও খবর। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি (February) মাসেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান (Military Campaign) শুরু করে রাশিয়া।

তবে প্রথম থেকেই বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দ্র লুকাশেঙ্কো (Aleksandr Lukashenko) স্পষ্ট করে দিয়েছেন যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) পাশে রয়েছেন। তাই ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশ যদি যুদ্ধে যোগ দেয় তাহলে অবাক হওয়ার মতো কিছু নেই।

আর এমন পরিস্থিতিতে এক রুশ সংবাদমাধ্যমে বেলারুশের বিদেশমন্ত্রী ভ্লাদিমির মাকেই ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনও আগ্রাসনের জবাব দিতে তৈরি সেনারা। ইতিমধ্যে, সীমান্তে বেলারুশের সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে দাবি ন্যাটো (Nato) জোটের। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন যুদ্ধে বেলারুশ যোগ দিলে ইউরোপ জুড়ে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দেন, ক্রাইমিয়ার সেতুতে হামলার পাল্টা জবাব হিসাবে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা (Missile Attack) চালানো হচ্ছে। আর হামলার জন্য পরোক্ষে ইউক্রেনকেই দায়ী করেছে রাশিয়া। তবে এমন পরিস্থিতিতে ইউক্রেনে পরমাণু বোমার কৌশলী (Atomic Bomb Strategist) নিয়োগ করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...