Sunday, May 31, 2026

নেতাজির জন্মস্থান সোনারপুর! ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে শুভেন্দুকে, দাবি তৃণমূলের

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মভূমি সোনারপুর (Sonarpur)! বিজেপির রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে একবার নয়, বার বার এমনই দাবি করে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি হয়ে তাঁর এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দুর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আসলে নেতাজির অপমান। ইতিহাসকে বিকৃত করেছে শুভেন্দু। এই বাংলার নেতা হয়ে নেতাজির সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন বিরোধী দলনেতা। যা বাংলার লজ্জা। দেশের লজ্জা। ২৪ ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে, দাবি তৃণমূলের (TMC)।

আজ, সোমবার তৃণমূল ভবনে সংবাদিক বৈঠক করে এমনই দাবি করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এ প্রসঙ্গে কুণাল বলেন, “লজ্জা। লোডশেডিংয়ে জেতা বেইনান, গদ্দার শুভেন্দু বলছে, সোনারপুর নাকি নেতাজির জন্মস্থান। এর আগে দিল্লির একনেতা শান্তিনিকেতনে গিয়ে বলেন, সেটা নাকি রবীন্দ্রনাথের (Rabindra Nath) জন্মস্থান। আবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) সহজপাঠ ও বর্নপরিচয় গুলিয়ে ফেলেন। শুভেন্দু যে কাজ করেছে তার জন্য ক্ষমা চাইবে না? নেতাজিকে অপমানের সামিল। ২৪ ঘণ্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে।”

কুণালের সংযোজন, “সোনারপুরে দাঁড়িয়ে শুভেন্দু বার বার বলল নেতাজির জন্ম সোনারপুরে। মূর্খ এটাও জানে না নেতাজির জন্ম কটকে। সুভাষগ্রামে তাঁদের একটি পারিবারিক বাড়ি ছিল। বাংলার নেতা সাজবে, আর নেতাজির জন্মস্থান জানবে না, এসব ছাগল দিয়ে লাঙল চাষ হয় নাকি? মিডিয়া, সোশ্যাল মিডিয়া নীরব কেন? অন্য কেউ বললে তো এতক্ষণে রে রে কাণ্ড ঘটে যেতো। শুভেন্দুর বেলায় চুপ কেন?”

ঘটনা ঠিক কী? গতকাল, রবিবার সোনারপুরের ঢালাই ব্রিজ থেকে রাজপুর হয়ে সোনারপুর স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা করেন দলবদলুর বিজেপি নেতা শুভেন্দু। একটি পথসভাও করেন তিনি। সেখানে তৃণমূলের দুই মহিলা বিধায়ক ফেরদৌসি বেগম ও লাভলি মৈত্রকে নিয়ে কুৎসা করেন। সেই সঙ্গে দাবি করেন, “‘সোনারপুর হলো নেতাজির জন্মস্থান। এটি নেতাজির পুণ্যভূমি। আর সেই কারণেই মানুষ সোনারপুরকে (Sonarpur) শ্রদ্ধা করে।”

শুভেন্দু মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই নীচে বিজেপির কর্মীদের একাংশের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়। কয়েকজন মহিলা বিজেপি কর্মীকে বলতেও শোনা যায়, সোনারপুরে নেতাজির জন্ম নয়, তাঁর জন্মস্থান ওডিশার কটকে। সোনারপুরের সুভাষগ্রামের কাছে কোদালিয়ায় সুভাষচন্দ্রের পৈতৃক বাড়ি আছে। যদিও তারপরেও একাধিকবার সোনারপুরকেই নেতাজির জন্মস্থান বলে উল্লেখ করেন শুভেন্দু। এবার তা নিয়েই আসরে নামল শাসক দল।

 

 

 

Related articles

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...