Tuesday, June 23, 2026

হতাশ হয়ে রবিবার স্টেশনেই ঘুমালেন ধোনি ভক্তরা, ভাইরাল ভিডিও

Date:

Share post:

বৃষ্টির কারণে রবিবার বাতিল করে দেওয়া হয় ২০২৩ আইপিএল-এর ম‍্যাচ। ম‍্যাচ হবে আজ রিজার্ভ ডে-তে। তবে রবিবার চেন্নাইয়ে দেখা গেল এক অবাক দৃশ্য। মহেন্দ্র সিং ধোনি মুখে না বললেও, ক্রিকেটপ্রেমীরা মনে করছেন এটাই ধোনির শেষ আইপিএল। আর তাই শুধু আহমেদাবাদ নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে মহেন্দ্র সিং ধোনির ভক্তরা এসেছেন নিজেদের গুরুকে সম্ভবত শেষবার দেখতে।

রবিবার খেলাই হল না। তবুও দমেননি ধোনি ভক্তরা। ম্যাচের পর অসংখ্য ধোনি ভক্ত-সমর্থকদের দেখা যায় আহমেদাবাদ রেল স্টেশনের মাটিতে ঘুমোতে। আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজেদের প্রিয় মানুষকে শেষবার খেলতে দেখার জন্য সমস্ত রকম আত্মত্যাগ করতে রাজি তারা। রবিবার বৃষ্টি হওয়ায় বাতিল হয় চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্সের ফাইনাল। রবিবারের টিকিট নিয়েই সোমবার খেলা দেখা যাবে বলে জানিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ। ধোনিদের সঙ্গে গুজরাত টাইটান্সের লড়াই দেখার জন্য অপেক্ষা করতে রাজি ক্রিকেটপ্রেমীরা।

আগামী বছর আইপিএলে ধোনির খেলা নিয়ে সংশয় রয়েছে। তিনি হয়তো অবসর নিয়ে নিতে পারেন। তাই ধোনির জন্য ভারতের সব শহরেই গ্যালারিতে ভিড় করছেন তাঁর ভক্তরা। আর সেই ক্ষেত্রে ব‍্যতিক্রম নয় আহমেদাবাদও।

আরও পড়ুন:বিনেশ-সাক্ষীদের উপর পুলিশের হে.নস্থা, মুখ খুললেন নীরজ-সুনীল-ইরফান পাঠানরা

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...