Thursday, June 4, 2026

হকারদের  ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হাওড়া কর্পোরেশনের

Date:

Share post:

এবার শহরের হকারদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হাওড়া কর্পোরেশনের। তাদের ব্যবসার উন্নয়নে  তাঁদের প্রত্যেককে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর রূপরেখা চূড়ান্ত করতে সোমবার পুরনিগমের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি। বৈঠকে এব্যাপারে একটি ব্লুপ্রিণ্ট তৈরি করা হয়। ঠিক হয়, জুন মাসের প্রথম দিক থেকেই এই কাজ শুরু হয়ে যাবে।

হাওড়া কর্পোরেশনের ৪টি বিধানসভা এলাকায় শিবির করে সংশ্লিষ্ট এলাকার হকারদের হাতে ওই আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। হাওড়া পুরনিগম সূত্রে জানা গিয়েছে, মোট ৭৫৮জন হকারকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। এই ব্যাপারে বিধানসভাভিত্তিক হকারদের নামের তালিকাও তৈরি হয়ে গেছে।

ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি জানান, ‘প্রত্যেক হকারকে ন্যূনতম শর্তে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। জুনের প্রথম দিক থেকেই প্রতিটি বিধানসভা এলাকায় জন প্রতিনিধিদের উপস্থিতিতে শিবির করে হকারদের হাতে ওই ঋণ তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হকারদের আর্থিক দিক দিয়ে সহায়তা করতে আমাদের এই উদ্যোগ। অত্যন্ত সহজ শর্তে তাঁদের এই আর্থিক ঋণ প্রদান করা হবে।’

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...