Wednesday, March 4, 2026

হিংসা কবলিত মণিপুরে সংঘর্ষে নিহত পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা

Date:

Share post:

লাগাতার হিংসায় রক্তাক্ত মণিপুর(Manipur)। পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দিনের জন্য ইম্ফল সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এরপরই কেন্দ্র ও মনিপুর সরকারের তরফে ঘোষণা করা হলো, মণিপুরে সংঘর্ষে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি পরিবার কিছু একজনকে দেওয়া হবে চাকরি।

সোমবার মণিপুর সফরে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী এন বিরেন সিং-এর(Biren Singh) সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের পর গভীর রাতে সরকারের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা করা হয়।

কুকি-মেইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করেছে ২১ দিনেরও বেশি সময় ধরে। সম্প্রতি বিভিন্ন এলাকার গোষ্ঠীগুলির সঙ্গে শান্তি বৈঠক করেছেন সেনাকর্তারা। তবে পরিস্থিতিতে কোনওরকম পরিবর্তন আসেনি। লাগাতার হিংসায় এখনো পর্যন্ত ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে মণিপুরে। আহত হয়েছেন ২০০-র বেশি। পরিস্থিতি সামাল দিতে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার পাশাপাশি জারি করা হয়েছে কার্ফু। ঘরছাড়া হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ।

spot_img

Related articles

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই...

আধার-জটিলতা কাটাতে উদ্যোগ, রাজ্যে আরও একুশটি নতুন কেন্দ্র 

রাজ্যে আধার পরিষেবার পরিধি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। সাধারণ মানুষের ভোগান্তি...

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...