Wednesday, June 24, 2026

মোবাইল রফতানিতে বিশ্বে দ্বিতীয় ভারত! উৎপাদন বেড়েছে কি? প্রশ্ন রাজনের

Date:

Share post:

মোবাইল ফোন রফতানিতে বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে ভারত(India)। তালিকায় চিনের(China) পরেই ভারতের অবস্থান। তবে ভারত কি আদৌ মোবাইল উৎপাদনে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এগোতে পেরেছে? এই বিষয়ে প্রশ্ন তুলে এবার উদ্বেগ প্রকাশ করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর(EX RBI Govornor) রঘুরাম রাজন(Raghuram Rajan)। তাঁর স্পষ্ট বক্তব্য উৎপাদন বাড়ছে না। আসলে ফোন অ্যাসেম্বল করার কারণেই মোবাইল রফতানিতে এই উন্নতি।

সম্প্রতি বিষয়টি স্পষ্ট করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন রঘুরাম রাজন। যেখানে তিনি লেখেন, “প্রোডাকশন লিংকড ইনসেনটিভ তথা পিএলআই স্কিমে যে গলদ রয়েছে, তার কারণেই দেশে মোবাইলের উৎপাদন বাড়ছে না। আর এই স্কিমের প্রধান গলদ হচ্ছে, যে ফোনের উৎপাদন ভারতে হয়েছে, কেবল তাতেই ভর্তুকি প্রদান করা হয়। কিন্তু এদেশে উৎপাদনের মাধ্যমে হওয়া ভ্যালু অ্যাডের উপরে তেমন কিছু দেওয়া হয় না।” পাশাপাশি তিনি বলেন, ভারতে ফোন রফতানির ক্ষেত্রে বেশিরভাগটাই অ্যাসেম্বলি, উৎপাদন নয়। পাশাপাশি নেট রফতানি কতটা বাড়ছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রঘুরাম। উল্লেখ্য, ২০২০ সালে মোদি সরকার পিএলআই স্কিম নিয়ে আসে দেশে মোবাইল ফোনের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে। এবার সেই প্রকল্পের ত্রুটি নিয়ে সরব হলেন রঘুরাম রাজন।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...