Sunday, May 3, 2026

মুসলিম কমিটির আবেদন খারিজ, জ্ঞানবাপীতে পুজোর অনুমতি আদালতের

Date:

Share post:

জ্ঞানবাপী(Gyanbapi) বিতর্ক মামলায় মুসলিম কমিটির(Muslim Commitee) আবেদন খারিজ করার পাশাপাশি ৫ হিন্দু মহিলাকে বিশেষ দিনে পুজোর অনুমতি দিল আদালত(Court)। ৩ বছর আগে ৫ হিন্দু মহিলার দায়ের করা সেই মামলায় বুধবার আদালতের এহেন নির্দেশকে বড় জয় হিসেবে দেখছে হিন্দু সংগঠনগুলি।

২০২১-এর আগস্টে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসীর আদালতে। সেই মামলা খারিজ করার দাবি তুলে পালটা মামলা করে জ্ঞানবাপী মসজিদ কমিটি। যদিও মসজিদ কমিটির আবেদন আগেই নাচক করেছিল জেলা আদালত। এরপর একই দাবিতে এলাহাবাদ হাই কোর্টে মামলা করে জ্ঞানবাপীর ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’। বুধবার সেই আবেদনও খারিজ করলেন বিচারপতি জেজে মুনির। এইসঙ্গে যে পাঁচ মহিলা পিটিশন দাখিল করেছিলেন তাঁদের চৈত্র এবং ভাসান্তিক নবরাত্রির চতুর্থ দিনে মসজিদ চত্বরে পুজোর অনুমতি দিল আদালত।

উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গের অস্তিত্ব রয়েছে বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে হিন্দু সংগঠনগুলি। যদিও নিজেদের আবেদনে মসজিদ কমিটি নতুন করে দাবি করেছিল, জ্ঞানবাপীতে কোনও শিবলিঙ্গ নেই। শিবলিঙ্গ বলে যেটিকে দাবি করা হচ্ছে, সেটি আসলে একটি ফোয়ারা। যদিও এই বিষয়ে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সমীক্ষাই শেষ কথা বলবে, জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...