Sunday, May 3, 2026

৮৩ বছর বয়েসে বাবা হতে চলেছেন অস্কারজয়ী অভিনেতা আল পাচিনো! প্রেমিকার বয়স কত জানেন?

Date:

Share post:

ইংরেজিতে একটি কথা আছে, ‘এজ ইজ জাস্ট অ্যা নাম্বার’। বয়স একটা সংখ্যামাত্র। এর ভুঁড়িভুঁড়ি উদাহরণও আমরা পেয়েছি।এবার ৮৩ বছর বয়সে বাবা হওয়ার ‘সুখবর’ দিলেন অস্কারজয়ী অভিনেতা আল পাচিনো। বছর ২৯-এর প্রেমিকা নূর আলফাল্লাহর সন্তানের বাবা হতে চলেছেন তিনি। গত বছর নিজের ৮২তম জন্মদিনে প্রথম বার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাঁকে। বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন অভিনেতা।

আরও পড়ুন:আম্বানি পরিবারে খুশির হাওয়া! মুকেশ পুত্রবধূর কোল আলো করে এল ‘লক্ষ্মী’

গত বছর অভিনেতা জন্মদিনের দিন এক রেস্তরাঁয় বন্ধুবান্ধবের সঙ্গে দেখা যায় নুর ও আলকে। বয়সের তফাত ৫৪ হলেও প্রেমে কিন্তু কোনও ফাঁক নেই। আজকাল নাকি নুরকে কথায় কথায় চোখে হারাচ্ছেন আল। অতিমারির সময় থেকেই নাকি তাঁরা একে অপরের সঙ্গে মেলামেশা করছেন। কোভিড আবহে তাঁরা একসঙ্গে থাকছিলেন বলেও শোনা গিয়েছে। নুর পেশায় এক জন চলচ্চিত্র প্রযোজক। তিনি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তাঁর বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা।
চলচ্চিত্র প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি ইউসিএল-এ স্কুল অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন-এ পড়াশোনা করেছেন। তবে অভিনেতার এই বান্ধবীর ষাটর্ধ্বোদের সঙ্গে প্রেম করার ‘সুনাম’ রয়েছে। যদিও তাতে খুব বেশি কান দিতে নারাজ নুর। তিনি প্রথমবার মা হলেও আলের তরফে এটি চতুর্থ সন্তান।

 

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...