Sunday, June 14, 2026

তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গে

Date:

Share post:

গত কয়েকদিনে বৃষ্টির দেখা নেই বঙ্গে। উল্টে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। এদিকে আবার বর্ষার আগমনের আগে অশনি সঙ্কেত! বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি সম্ভাবনা দেখা দিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আগামী ৩ জুন মায়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গনের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এরপর এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৮ জুন সেটি পৌঁছবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। তবে সেটি কোথায় আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:অ্যাডামাস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেন ড. সুরঞ্জন দাস

রিপোর্ট অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের লক্ষ্য হতে পারে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূল। প্রাথমিক পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতি ছাড়াতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। এদিকে প্রায় একই সময়ে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুসারে যে ঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে ‘বিপর্যয়’, অন্যটির নাম হবে ‘গতি’।
তবে আপাতত স্বস্তির বৃষ্টির কোনও আশ্বাসবাণী শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।উল্টে তীব্র গরমে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...