Sunday, May 3, 2026

গ্রেফতারির পর প্রথমবার তিহাড় জেলে অনুব্রত-সুকন্যার সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধিদের

Date:

Share post:

দুর্নীতি সামনে আসতেই তড়িঘড়ি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে ছেঁটে ফেলে তৃণমূল। কিন্তু অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যার প্রতি এখনও সহানুভূতিশীল বাংলার শাসক দল তৃণমূল। গরুপাচার মামলায় বর্তমানে দিল্লির তিহাড় জেল-ই ঠিকানা বাবা-মেয়ের। সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে অনুব্রত মন্ডলের। সেই আবহে দাঁড়িয়ে এবার তিহাড় যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল। ২ সদস্যের প্রতিনিধি দলে আছেন সাংসদ দোলা সেন ও অসিত মাল। জেলে গিয়ে তাঁরা অনুব্রত ও তাঁর মেয়ের সঙ্গে দেখা করবেন।

এর আগে তৃণমূল নেত্রী থেকে শুরু করে অনেকেই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে দলগতভাবে অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দেন। তবে অনুব্রত গ্রেফতার হওয়ার পর এই প্রথম দলের তরফে কেউ জেলে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আজ শুক্রবার সকালে দেখা করার সময় নির্দিষ্ট হয়েছে। মাত্র এক ঘণ্টার জন্য অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন তারা।

আনুব্রত এখনও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি পদে বহাল। তাঁকে সাংগঠনিক পদ থেকেও সরায়নি তৃণমূল। আর দল থেকে বরখাস্ত করার তো প্রশ্ন-ই ওঠে না! বরং, দল যে অনুব্রত মণ্ডলের পাশেই রয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এমনকি কেষ্টহীন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে লড়াই আরও জোরদার করার বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেষ্টহীন বীরভূমের সাংগঠনিক দায়িত্বভারও নিজে কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন:Hooghly: ভোরে ডিমব্যবসায়ীকে গু.লি, এখনও অধরা দু.ষ্কৃতীরা

 

 

Related articles

কালবেলিয়া নাচ! কেমন রাজস্থানের ‘সাপিনী’দের জীবন

রাজস্থানের (Rajsthan) নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধূ ধূ মরুভূমি, উটের সারি আর রঙ-বেরঙের শাড়ি পাগড়ি পরা...

‘অনেকদিন পর’ অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড ‘ইন্ডাস্ট্রি’ম্যানের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট...

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...