Wednesday, June 24, 2026

শহরে ইডির ‘বড়কর্তা’, CGO কমপ্লেক্সে বৈঠকে সঞ্জয় মিশ্র!

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তরফে একের পর এক গ্রেফতারি চলেছে। সর্বশেষ সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পরে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছে ইডি (ED)। ঠিক এই পরিস্থিতিতেই কলকাতায় এলেন ইডির প্রধান । বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রধান সঞ্জয় মিশ্র (Sanjay Mishra)। সেখানে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি। শুক্রবার সকালে ইডির বড়কর্তা সল্টলেকে ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছে যান ।

নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গতিপ্রকৃতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আদালত। মুখ পুড়েছে ইডির। সেই কারণেই কি সঞ্জয় মিশ্র কলকাতায়, নাকি আরও বড় কোনও অপারেশন চালাবে তদন্তকারী সংস্থা তা নিয়ে জল্পনা বাড়ছে। ইডি সূত্রে খবর, তদন্তকারীদের সঙ্গে তিনি বেশ কয়েকটি বৈঠক করবেন। পাশাপাশি, রাজ্যে ইডি যে সমস্ত আর্থিক দুর্নীতির তদন্ত করছে, সেগুলি কী অবস্থায় রয়েছে, তার রিপোর্টও তলব করার কথা রয়েছে। উল্লেখ্য সঞ্জয় মিশ্রকে গত নভেম্বরে তৃতীয়বারের জন্য ইডির প্রধান হিসাবে বহাল করেছে কেন্দ্র। আরও ১ বছরের জন্য ওই পদে সঞ্জয়ের কাজ করার মেয়াদ বাড়ানো হয়েছে।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...