Friday, May 15, 2026

প্যারোলে মুক্তি পাচ্ছেন দেবযানী! কারণ বেদনা.দায়ক

Date:

Share post:

সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে (Debjani Mukharjee) কয়েক ঘণ্টার জন্য প্যারোলে (Parole) মুক্তি দিচ্ছে আদালত। মা গুরুতর অসুস্থ বলে তাঁকে দেখতে যাওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন দেবযানী। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। ৫ জুন ৪ ঘণ্টার জন্য তিনি বাড়ি গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে পারবেন।

সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী ১০ বছরে রয়েছেন সংশোধনাগারে। বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে (Dumdum Central Jail) রয়েছেন। সেখানে জেলে নার্সের কাজ করেন তিনি। পাশাপাশি ইংরাজিও পড়ান। তাঁর ব্যবহারের প্রশংসাও রয়েছে। কয়েকদিন ধরেই অসুস্থ দেবযানীর মা। মাকে দেখতে যাওয়ার জন্য তিনি আবেদন করেন। তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করেছে জেল কর্তৃপক্ষ। ৫ জুন চার ঘণ্টার জন্য বাড়ি যাবেন তিনি। জেল কর্তৃপক্ষের তরফে লালবাজারে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য চিঠিও দেওয়া হয়েছে। কয়েকঘণ্টার জন্য হলেও জেল থেকে মুক্তির স্বাদ পেতে চলেছেন দেবযানী।

 

 


 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...