Friday, May 22, 2026

১ জুলাই থেকে কলেজে ভর্তি শুরু, ক্লাস শুরু ১ অগাস্ট: নির্দেশিকা শিক্ষা দফতরের

Date:

Share post:

আগামী শিক্ষাবর্ষের জন্য কলেজে স্নাতকস্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া ১ জুলাই থেকে শুরু হবে। কেন্দ্রীয় ভাবে না হলেও বিগত কয়েক বছরে মতো এবারেও ভর্তির যাবতীয় প্রক্রিয়া অনলাইনেই হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।

শুক্রবার, রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে,
• ১৫ জুলাইয়ের মধ্যে নিজস্ব অনলাইন ব্যবস্থার মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শেষ করতে হবে।

• ২০ জুলাইয়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে।

• ৩১ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে করতে হবে।

• ১ অগাস্ট থেকে পঠনপাঠন শুরু হবে।

৭ দফার নির্দেশিকায় বলা হয়েছে, পুরোপুরি মেধার ভিত্তিতেই ছাত্রছাত্রীদের ভর্তি করাতে হবে। কোনও পড়ুয়ার থেকে প্রসপেক্টাস বাবদ টাকা নেওয়া যাবে না। যোগ্য প্রার্থীদেরকে ই-মেল বা চিঠির মাধ্যমে জানাতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন ছাত্রছাত্রীদের সশরীরে কলেজে আসার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন- বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিহাড়ের জেল-সুপার

 

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...