Monday, June 8, 2026

মুর্শিদাবাদের মৃতের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরি রাজ্যের: জানালেন অভিষেক, চালু পরিযায়ী শ্রমিকদের হেল্প লাইন

Date:

Share post:

ঝাড়খণ্ডে মৃত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের পরিবারে পাশে রাজ্য সরকার। শুক্রবার, বহরমপুর থেকে সাফ জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, আমাদের বিধায়ক-সাংসদরা মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে দাঁড়াবে। একই সঙ্গে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প লাইন নম্বর ঘোষণা করেন অভিষেক।

অভিষেক জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যে ২ লাখ টাকা আর্থিক সহায়তা এবং মৃত শ্রমিকের স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, অপরিকল্পিত SIR-এর কারণে দু-মাসের মধ্যে প্রায় ৮৪ জন মানুষ মারা গিয়েছেন। ১১৬টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের (Migrant Labour) জন্য হেল্প লাইন নম্বর চালু করল রাজ্য সরকার । বহরমপুরে রোড শো করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প লাইন নম্বর (Help Line Number) চালু করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। ভিন রাজ্যে গিয়ে যদি কোনও পরিযায়ী শ্রমিক সমস্যায় পড়েন, তাহলে ফোন করে সমস্যার কথা জানালে তৃণমূল সরকার সর্বাত্মকভাবে তাঁদের ফিরিয়ে আনতে সাহায্য করবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানান, পরিযায়ী শ্রমিকদের জন্য দু’টি হেল্পলাইন নম্বর হল, ৭৪৩০০০০০৩০ এবং ৯১৪৭৮৮৮৩৮। এই নম্বরে কারও কোনও অসুবিধা হলে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে। আইনি সহায়তা প্রদান করে আপনাদের ফিরিয়ে আনবে।

গত বছরের মাঝামাঝি সময় থেকেই ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিদের উপর হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় বঙ্গরাজনীতি। বাংলা ভাষায় কথা বলার জন্য ভিনরাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে শ্রমিকদের। এমনকী প্রাণও যাচ্ছে বহু শ্রমিকের। জেলায় জেলায় ক্ষোভের আগুন জ্বলছে। কিন্তু এর মধ্যেও শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার পরামর্শ দিয়েছেন অভিষেক।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...