Monday, May 25, 2026

সংবিধান-গণতন্ত্র ধ্বংসের থেকে বাঁচান: বিচারপতিদের আর্জি, আইনমন্ত্রীর সামনেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“এখানে দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধানও বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিরা উপস্থিত রয়েছেন। তাঁদের হাত জোড় করে বলছি, দেশে সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চলছে। গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। নৈরাজ্য থেকে দেশকে বাঁচান।” শনিবার, জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনী মঞ্চে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অনুষ্ঠানে ছিলেন দেশের প্রধানও বিচারপতি সূর্যকান্ত, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধানও বিচারপতি সুজয় পাল ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী।

এদিন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত-সহ অন্যান্য বিচারপতিদের কাছে মুখ্যমন্ত্রী আর্জি জানান, “এখানে দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধানও বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিরা উপস্থিত রয়েছেন। তাঁদের হাত জোড় করে বলছি, দেশে সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চলছে। গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ঐতিহ্য সংস্কৃতি ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনারাই পারেন এমন নৈরাজ্য থেকে দেশকে বাঁচাতে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে। ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরিতে বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র।” কেন্দ্রের বঞ্চনা নিয়ে তিনি যখন অভিযোগ করছেন, তখন ওই একই মঞ্চে বসে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল। কেন্দ্র টাকা আটকে থাকার পরেও ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে। মমতার কথায়, “৭টি পকসো কোর্ট, ৪ লেবার কোর্ট, ১৯ হিউম্যান রাইটস কোর্ট হয়েছে। কলকাতা হাই কোর্টকে জমিও দেওয়া হয়েছে। আরও অনেক কাজ হয়েছে। নতুন করে ষষ্ঠ জাজেস কোর্ট তৈরি হয়েছে। সাব ডিভিশনাল জাজেস কোর্ট হয়েছে।”

রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায়, “সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ভাবতে হবে। ঐক্য নিয়ে সকলকে কথা বলতে হবে। এই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন উত্তরবঙ্গের জন্য অনেক বড় বিষয়। উত্তরবঙ্গবাসীর জন্যে আজ ঐতিহাসিক দিন। একটা মাইলস্টোন। যারা এই ভবন তৈরি করেছেন তাঁদের অভিনন্দন। ৪০.০৮ একর জমির উপর তৈরি করা হয়েছে এই ভবন।”

Related articles

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...

তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে দ্বিতীয়বার জয়ী হয়েও ভবানীপুরকে নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর...