Sunday, May 17, 2026

অস্ব.স্তি বাড়িয়ে তীব্র তাপ.প্রবাহ, দক্ষিণবঙ্গে বিশেষ সর্ত.কতা!

Date:

Share post:

জেলায় জেলায় বাড়ছে রোদের দাপট (Heat Wave)। আজ ৩ জুন থেকে আগামী ৫ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহের (Heat wave) সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে দিনেরবেলা দীর্ঘক্ষণ রোদে থাকা এড়িয়ে চলতে পারলেই ভাল। খুব প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে না বেরোনোই বাঞ্ছনীয় বলছেন চিকিৎসকেরা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আজ এবং আগামিকাল দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। যদিও সেক্ষেত্রে খুব একটা স্বস্তি মিলবে না বলেই মত হাওয়া অফিসের। কলকাতার (Kolkata Temperature) ক্ষেত্রে তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে।

প্যাচপ্যাচে অস্বস্তিকর আবহাওয়ার জেরে রীতিমত ঘর্মাক্ত বাঙালি। রাজ্যে আপাতত বর্ষার কোনও আপডেট নেই। কেরালাতে ৪ জুন বর্ষা প্রবেশ করলে এই সম্পর্কিত তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত রাজ্যে তীব্র গরমের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মাঝে মধ্যে দু-এক পশলা বৃষ্টি হলেও অস্বস্তিকর গরমই এখন সঙ্গী রাজ্যবাসীর।আপাতত পাহাড়ে গিয়েও স্বস্তি নেই বাঙালির। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ৫ তারিখ থেকে ঝড়বৃষ্টি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...