Thursday, May 14, 2026

করমণ্ডল দুর্ঘ.টনার রুদ্ধ.শ্বাস অভিজ্ঞতার কথা জানালেন উত্তরপাড়ার বাসিন্দা!

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের (Balasore) কাছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার (Coromandel Express Accident) জেরে শোকস্তব্ধ দেশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ খতিয়ে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে তিনি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতেও যান। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে এই দুর্ঘটনায় বাংলা থেকে আসা অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেকে গুরুতর আহত হয়েছেন। রাজ্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে। এখনও পর্যন্ত হুগলি (Hooghly) জেলার ৫ জন যাত্রীর খবর পাওয়া গেছে, যারা গতকাল ওই ট্রেনে সফর করছিলেন। তাঁদের মধ্যে একজন সুস্থ, একজন নিখোঁজ ও বাকি ৩ জন গুরুতর আহত বলে জানা গেছে।

উত্তরপাড়া মাখলার বাসিন্দা শানু দাস (Shanu Das) বেসরকারি ট্যুরিজম কোম্পানির হয়ে কাজ করেন। তিনি গতকাল করমণ্ডল এক্সপ্রেসের এস ১ স্লিপার কোচে যাত্রা করছিলেন। তিনি ছিলেন লোয়ার সিটে। তাঁর সঙ্গে ছিলেন হরিপাল পানিশেওলা গ্রামের বাসিন্দা রোহিত হেমব্রম, অতনু কিস্কু,তাপস কিস্কু,গোপাল হেমব্রম প্রত্যেকেই কেরলে কাজে যাচ্ছিলেন। পৌনে সাতটা নাগাদ গাড়ি সব বালেশ্বর ছেড়েছে, সবাই ব্যস্ত জমজমাট অধ্যায় , তখন আচমকাই ডানদিকের জানলা দিয়ে আগুনের ফুলকি দেখতে পান তাঁরা। এরপরই ট্রেনের ঘর্ষণ শুরু হয় কয়েক সেকেন্ডের মধ্যে সব স্তব্ধ হয়ে যায়। কিছু সময়ের জন্য চোখে মুখে অন্ধকার দেখেন শানু। পরে কোনওমতে কোচের বাইরে বেরিয়ে দেখতে পান দুর্ঘটনার ভয়াবহ ছবি। ততক্ষণে চারিদিকে শুরু হয়েছে আর্তনাদ আর হাহাকার। নিজের সহযাত্রীদের খোঁজ করেন শানু, দেখতে পান গুরুতর আহত হয়েছেন অতনু, তাপস ও গোপাল। কিন্তু রোহিত নিখোঁজ। এখনও তাঁর সন্ধান মেলেনি। উৎকন্থায় পরিবার।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...