Sunday, May 31, 2026

নিজের টেস্ট ক্রিকেটে অবসর নিয়ে বড় ঘোষণা ওয়ার্নারের

Date:

Share post:

৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ম‍্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর এই হাই ভোল্টেজ ম‍্যাচ শুরু হওয়ার আগেই নিজের টেস্ট ক্রিকেট কেরিয়ারের অবসর নিয়ে বড় ঘোষণা করলেন অজি ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার। জানিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে জানুয়ারিতেই তাঁর শেষ টেস্ট সিরিজ হতে চলেছে।

এদিন এক সাক্ষাৎকারের ওয়ার্নার বলেন,”আমি যদি WTC ফাইনালে রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় ফিরেও খেলা চালিয়ে যেতে পারি তাহলে আমি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলবো না। আমি যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং অ্যাসেজ খেলতে পারি এবং পাকিস্তান সিরিজেও খেলতে পারি তাহলে আমি অবশই সেই সিরিজেই খেলা শেষ করব।”

এর পাশাপাশি ওয়ার্নার আরও বলেন,” আপনাকে রান করতেই হবে। আমি সবসময়েই বলেছি যে ২০২৪ টি-২০ বিশ্বকাপেই হয়তো আমার শেষ খেলা হবে।”

৭ জুন থেকে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ওয়ার্নাররা এরপর রয়েছে অ্যাসেজ। তারপর ডিসেম্বর মাসের ১৪ তারিখ থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পাকিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবেন না বলে জানিয়েছেন ওয়ার্নার। দেশের হয়ে এখনও পযর্ন্ত ১০৩টি টেস্ট খেলে ৮১৫৮ রান করেছেন ওয়ার্নার। ২০১১ সালের ডিসেম্বরে টেস্টে অভিষেক হয় তাঁর। জানা যাচ্ছে, একদিনের ক্রিকেট থেকেও অবসর নিয়ে, শুধু টি-২০ ক্রিকেটে মনোনিবেশ করতে চান ওয়ার্নার। সূত্রের খবর, ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর হয়তো সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন তিনি।

আরও পড়ুন:নতুন জার্সিতে মন মজেছে রোহিত-বিরাটদের, ‘রাজার মত অনুভূতি দেবে’, বললেন কোহলি


 

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...