Friday, June 5, 2026

অভি.শপ্ত যশবন্তপুর এক্সপ্রেসের ৩ মহিলা যাত্রী ফিরছেন হুগলির বাড়িতে

Date:

Share post:

তামিলনাড়ুতে ধান রোয়ার কাজে গিয়েছিলেন হুগলি (Hoogli) পোলবা গোটু গ্রামের ৯ জন মহিলা। যশবন্তপুর এক্সপ্রেসে (Jaswantpur Express) বাড়ি ফিরছিলেন তাঁদের মধ্যে তিনজন। বালেশ্বরের কাছে দুর্ঘটনায় আহত হন তিনজনই। বালেশ্বরের হাসপাতালে (Hospital) চিকিৎসা হয় ৩জনের।

বালেশ্বরের ছেড়ে ২৫ কিমি দূরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে তিনটি ট্রেন (Train)। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ি। ১২৮৬৪ ডাউন যশবন্তপুর এক্সপ্রেসে ছিলেন পোলবা সুগন্ধা পঞ্চায়েতের গোটু চারাবাগানের তিনজন। ফুলমনি টুডু, মুকুলি টুডু ও লক্ষ্মী মুর্মু। এক মাস আগে এক ঠিকাদার মারফৎ সুগন্ধা এলাকা থেকে ৯ জন ও পূর্ব বর্ধমানের মেমারি থেকে ১৩ জন মহিলা ধান রোয়ার কাজে চেন্নাই গিয়েছিলেন।

শুক্রবার, কাটপাডি জংশন থেকে যশবন্তপুর এক্সপ্রেসে ওঠেন। দুর্ঘটনার পর মুকুলি ফোন করে তাঁর স্বামী বিনয়কে খবর দেন। তারপর আর কথা হয়নি। শনিবার সকালে আবার ফোনে কথা হয় ওড়িশার হাসপাতালে চিকিৎসা হয়েছে তাদের। স্থানীয় প্রশাসন মেদিনীপুরে নিয়ে আসবে সেখান থেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে জানিয়েছে। তবে যতক্ষণ বাড়ি ফিরে না আসছে ততক্ষণ উৎকণ্ঠায় রয়েছে পরিবার থেকে গ্রামবাসীরা।

আরও পড়ুন- বালেশ্বরের মর্মা.ন্তিক রেল দু.র্ঘটনায় শো.কবার্তা বিশ্বের রাষ্ট্রনেতাদের, তালিকায় তালি.বানও

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...