Monday, April 6, 2026

Hooghly: রবিবার মাহেশের ৬২৭ তম ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব

Date:

Share post:

রবিবার হুগলির মাহেশের ঐতিহাসিক ৬২৭ বছরের জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হবে। এই উপলক্ষ্যে এখন সাজো সাজো রব মাহেশে জুড়ে। এ বিষয়ে বলতে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানালেন দীর্ঘ যুগ যুগ ধরে আমাদের এই মাহেশের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, প্রতিবারের মতো এদিনও সকালে প্রভু জগন্নাথ দেবের বিশেষ পূজা অর্চনার পর নিয়ে যাওয়া হবে, মূল মন্দিরের পার্শ্ববর্তী স্নান মন্দিরে। সেখানে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ঘড়া ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে প্রভুকে স্নান করানো হবে। জগন্নাথ দেবের স্নান পর্ব দেখার জন্য ইতিমধ্যেই আমাদের এই মাহেশ ধামে বিভিন্ন বাড়িতে আত্মীয়স্বজনের উপস্থিতি শুরু হয়েছে ।

ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী আরও জানান এবার প্রভুর স্নানে একটা নূতন চমক থাকছে। গজ বেশে প্রভুকে স্নান মন্দিরে নিয়ে যাওয়া হবে। যা একটা বিরলতম দৃশ্য। পিয়াল বাবুর কথায় মাহেশের স্নানযাত্রা উপলক্ষে একটি গল্পকথা রয়েছে, যখন প্রভুর স্নান সেই সময় মন্দির সংলগ্ন থানে একটি নীলকন্ঠ পাখির দেখা মেলে এবং যতক্ষণ জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মায়ের স্নান পর্ব চলে ততক্ষণ ওই পাখিটির উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু স্নানের পর কেউ আর পাখিটিকে দেখতে পান না পাখি চলে যায় নীলাচলের পথে। এদিনের স্নান পর্ব শেষ হবার সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে, এবং এই সময়টা তিনি মন্দিরের অন্তরালে থাকেন। কোনও ভক্তকে দর্শন দেন না। তারপর ১৫ দিনের সময় মাথায় ঠাকুরের নব যৌবন হয়। নতুন রঙে সজ্জিত হয়ে ভেঙে ওঠেন আমাদের মাহেশের দেবতা জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা । এর পর সুস্থ হয়ে প্রভু রওনা দেবেন সোজা রথের দিন মাসির বাড়ির উদ্দেশ্যে।

আরও পড়ুন- করমণ্ডল দু.র্ঘটনায় রেলের ভ.য়ঙ্কর গাফিলতি, ভাইরাল চা.ঞ্চল্যকর অডিও রেকর্ড

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...