Sunday, May 17, 2026

‘আমেরিকা শোকস্তব্ধ’ ওড়িশা ট্রেন দু*র্ঘটনায় মর্মাহত বাইডেন বললেন, ‘ভারতের পাশে আছি’

Date:

Share post:

ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় একাধিক দেশ থেকে শোকবার্তা এসেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় মর্মাহত সকলেই। এবার শোকপ্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী অর্থাৎ আমেরিকার ফার্স্ট লেডি জিল এই ঘটনায় মর্মাহত।

আরও পড়ুন:বালেশ্বরে ভ.য়াবহ দু.র্ঘটনার ক.বলে বাংলার কতজন? বুলেটিন প্রকাশ নবান্নের

শনিবার রাতেই ওড়িশার দুর্ঘটনায় একটি বিবৃতিটি জারি করেন বাইডেন। সেখানে তিনি বলেন, “ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর শুনে আমার ও ফার্স্ট লেডি জিল বাইডেনের কষ্টে বুক ফেটে যাচ্ছে। আমরা ভীষণই মর্মাহত। যারা এ দুর্ঘটনায় স্বজনদের হারিয়েছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন, তাদের সবার জন্য আমরা প্রার্থনা করছি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সংস্কৃতির বন্ধন এই দু’টি দেশকে এক করেছে। এই দুর্ঘটনায় ভারতের পাশাপাশি আমেরিকাও শোকস্তব্ধ । উদ্ধারকাজ চলা পর্যন্ত আমরা গোটা বিষয়টির উপর নজর রাখব। যে কোনও প্রয়োজনে ভারতের পাশে থাকব।”
শুক্রবার সন্ধে সাতটা নাগাদ বালেশ্বরের কাছে ঘটে যাওয়া এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর ইতিমধ্যে একাধিক বিদেশি সংবাদপত্রে জায়গা করে নিয়েছে। তার মধ্যেই শনিবার সকাল থেকে বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা শোকবার্তা পাঠান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেখেন, “ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারদের প্রতি আমি সমব্যথী। যারা প্রিয়জনদের হারালেন তাদের সমবেদনা জানাই। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করি।”
শোক প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। তিনি লেখেন, “ভারতে ট্রেন দুর্ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা এই দুর্ঘটনায় নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই শোকাহত পরিবারগুলির প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...