Thursday, May 7, 2026

কলকাতা পুলিশের সহযোগিতায় তিন বছর পর ঘর ফিরে পেলেন বৃদ্ধা

Date:

Share post:

শহরের রাস্তায় ঘুরে বেড়াতেন বৃদ্ধা। কেউ কিছু দিলে চেয়ে খেতেন। ডিউটি ছেড়ে বাড়ি ফেরার পথে রোজ এই দৃশ্য দেখে বৃদ্ধাকে ঘরে ফেরাতে উদ্যোগী হন এক পুলিশ কর্মী। মুশকিল আসান করলেন এক পুলিশ কর্মী। শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজখবর করে বৃদ্ধার ঠিকানা উদ্ধার করে তাঁকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন কলকাতা পুলিশের এক কর্মী ৷

বৃদ্ধার স্বামী আবদুর রহিম বলেন, “কিছুটা মানসিক সমস্যা ছিল। প্রায় ৩ বছর ধরে খুঁজে বেড়াচ্ছি ৷ স্থানীয় এক পুলিশ কর্মী ও হ্যাম রেডিওর সহযোগিতায় আমরা তাঁকে খুঁজে পেলাম। আজ বাড়িতে নিয়ে যাচ্ছি ৷” ওই পুলিশ কর্মী কাজল চট্টোপাধ্যায় বলেন, “বৃদ্ধাকে দেখে খারাপ লাগছিল ৷ খোঁজ খবর করে তাঁর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে দেওয়াটা নৈতিক দায়িত্ব মনে হয়েছে ৷ তাই বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ওঁর ঠিকানা খুঁজে বার করার চেষ্টা করেছিলাম ৷”কলকাতা পুলিশের এই মানবিক ভূমিকায় খুশি সবাই।

 

Related articles

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...