Tuesday, March 17, 2026

রেল দুর্ঘ*টনার জল গড়াল সুপ্রিম কোর্টে, তদ*ন্ত চেয়ে জনস্বার্থ মা*মলা

Date:

Share post:

নজিরবিহীন দুর্ঘটনায় থমকে গেছে দেশ। শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত সবার মুখে মৃত্যুপুরী বালেশ্বর (Balasore)আর শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)নিয়ে আলোচনা। লাশের স্তূপ দেখে দুর্ঘটনায় ভয়াবহতাকে উপলব্ধি করেছে গোটা দেশ। রেলের (Indian Railway) তরফ থেকে একে অন্যের দিকে আঙুল তোলার রাজনীতি স্পষ্ট। মৃতের সংখ্যা প্রায় ৩০০ এর কাছাকাছি পৌঁছতে চলল, আহত ১০০০ ছাড়িয়েছে। এই অবস্থায় বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রতিটি ট্রেনে স্বয়ংস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থা তথা ‘কবচ’ বাধ্যতামূলক করতে সুপ্রিম নির্দেশের আর্জিও জানানো হয়েছে।

বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। ডাউন লাইনে পড়ে থাকা করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরাগুলির উপর এসে পড়ে বেঙ্গালুরু-হাওড়া ডাউন ট্রেনটি। সঙ্গে সঙ্গে হাওড়াগামী সেই ট্রেনটির দুটি কামরাও লাইনচ্যুত হয়। মালগাড়ি, করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express),যশবন্তপুর হামসফর এক্সপ্রেস- তিনটি ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, ছিন্নভিন্ন দুটি ট্রেন। কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটল কী করে? সংঘর্ষবিরোধী ডিভাইসের অভাব নাকি সিগন্যালের গাফিলতি- রেল খেলছে দায়সারা দোষারোপের খেলা। সত্যি জানতে চায় সাধারণ মানুষ।

সূত্রের খবর, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই ট্রেন দুর্ঘটনার তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। শুনানির দিন সম্পর্কে জানা যায়নি।

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...