Wednesday, April 8, 2026

শত চেষ্টা করেও লাভ হল না! হাই কোর্টের নির্দেশে ববিতার সুপারিশ পত্র বাতিল SSC-র

Date:

Share post:

অনেক কষ্ট করেও লাভের লাভ কিছুই হল না। অবশেষে ববিতা সরকারের (Babita Sarkar) সুপারিশ পত্র বাতিলের সিদ্ধান্ত নিল এসএসসি (SSC)। আর এই সুপারিশ পত্র বাতিলের অর্থ আগামী কয়েকদিনের মধ্যে তাঁর নিয়োগও বাতিল করা হবে। তবে সুপারিশ বাতিল করায় খাতায় কলমে আর শিক্ষক (Teacher) রইলেন না ববিতা। যদিও, কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের (Single Bench) এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের (Division Bench) দ্বারস্থ হন ববিতা।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ঘটনার সূত্রপাত। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ ‘বেআইনি’ বলে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন শিলিগুড়ির ববিতা সরকার। তাঁর বক্তব্য ছিল, তাঁর চাকরি অঙ্কিতা ক্ষমতার বলে দখল করেছে। এরপরই আদালতে ববিতার অভিযোগ প্রমাণিত হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় অঙ্কিতার। এরপর হাই কোর্টের নির্দেশেই সেই জায়গায় চাকরি পান ববিতা। শুধু তাই নয়, অঙ্কিতার ৪৩ মাসের বেতনের টাকাও ববিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

তবে বিষয়টি এখানেই শেষ নয়। এরপর ববিতা চাকরি পাওয়ার পরই তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন ওই পদের অন্যতম দাবিদার অনামিকা রায়। তাঁর বক্তব্য, ববিতার প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ নয়। অথচ তিনি ৬০ শতাংশ লেখেন ফর্মে। যে কারণে ববিতার অ্যাকাডেমিক স্কোর বেড়ে যায়। তবে ববিতার থেকে নম্বর বেশি অনামিকার। যার কারণে ফের শুরু হয় মামলা। এরপর গত ১৬ মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে চাকরি যায় ববিতার। যোগ্য হিসাবে চাকরি পান অনামিকা। হাই কোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ববিতা। সেই মামলার শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে।

 

 

 

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...