Tuesday, March 24, 2026

রেল দু.র্ঘটনায় বিপর্যস্তদের পাশে থাকাই প্রাধান্য, মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফর স্থগিত

Date:

Share post:

আগেই সূচি নির্ধারিত ছিল। সেভাবে প্রস্তুত ছিল প্রশাসন। কিন্তু আচমকা একেবারে শেষ মুহূর্তে দার্জিলিং সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং জেলা প্রশাসন সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছনোর কিছুক্ষণ আগেই জানানো হয় যে তিনি আপাতত পাহাড় সফর বাতিল করছেন। সূত্রের খবর, শনিবার দার্জিলিং যাবেন মুখ্যমন্ত্রী।

ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ রাজ্যের প্রচুর মানুষ এখনও নিখোঁজ। আপনজনের খোঁজ না পেয়ে পরিবারগুলি হাহাকার করছে। আহতরা অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি। যাঁরা জখম হয়ে বাড়়ি ফিরছেন, তাঁদের দিকেও নজর রয়েছে রাজ্য সরকারের। অনেক মৃতদেহ এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রী বাংলার অভিভাবক। তাই রেল দুর্ঘটনার সঙ্কট পুরোপুরি না কাটানো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থেকেই সমস্ত কাজ নিজে তদারকি করতে চান। আপদকালীন পরিস্থিতিতে তাই পাহাড় সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, উত্তরের জেলাগুলিতে শিল্প টানতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে শিল্প বৈঠক করতে আজ, সোমবার দুপুরে দর্জিলিং রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এদিন কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি হয়ে সড়ক পথে পাহাড়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আগামিকাল, ৬ জুন দার্জিলিংয়ের ভানু ভবনে শিল্প বৈঠক হওয়ার কথা ছিল। যেখানে মুখ্যমন্ত্রীর ডাকে দার্জিলিং সহ উত্তরের জেলাগুলির বিভিন্ন শিল্পসংস্থা এবং বণিকসভার প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন বলে ঠিক ছিল।

শিল্প বৈঠকের পাশাপাশি পাহাড়ের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগের জোয়ার আনতে মুখ্যমন্ত্রীর এই বৈঠক বলে মনে করছিল সংশ্লিষ্ট মহল। দার্জিলিংয়ে পর্যটন পরিকাঠামো আরও উন্নত করতে পরিকল্পনার কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে তা বিস্তারিত আলোচনা হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, এবার পাহাড়েও পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। শেষবার পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ১৯৯৯ সালে। তবে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত স্তরে। জিটিএ থাকায় অন্তত দ্বিস্তরীয় পঞ্চায়েতের দাবি করেছেন পাহাড়বাসী। তাই এই সফর থেকে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কোনও ইতিবাচক বার্তা দেন কিনা সেদিকেও নজর ছিল সকলের। কিন্তু আপাতত এই সমস্ত সূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী। তবে সূত্রের খবর, শনিবার দার্জিলিং যাবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:বাড়ি ফিরলেন পর্বতকন্যা পিয়ালী বসাক

 

 

Related articles

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...