Sunday, May 31, 2026

BJP-র ‘নির্লজ্জ রাজনৈতিক প্রতিহিং.সা’! বিদেশ যাওয়ার পথে বাধা রুজিরাকে, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার- জনসুনামি। যেখানেই যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানেই তাঁকে ঘিরে স্থানীয়দের উদ্দীপনা তুঙ্গে। তা দেখেই হৃদকম্প বিজেপির। রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরেই নানাভাবে চাপ সৃষ্টির চেষ্টা। নবজোয়ার কর্মসূচির মধ্যেই তাঁকে CBI-এর তলব। যার নিট ফল শূন্য। এবার তাঁর পরিবারকে হেনস্থা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উপর চাপ সৃষ্টি করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। সোমবার সকালে বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সন্তান-সহ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Bandyopadhyay) আটকানো হয়। এই ঘটনার কিছুক্ষণ পরেই রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৮ জুন সকালে ১০টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। রাজনৈতিকভাবে না পেরে প্রতিহিংসামূলক আচরণ। এই ঘটনায় বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনাই প্রকাশ্যে এসেছে বলে তীব্র আক্রমণ করেছে তৃণমূল।

বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সন্তান-সহ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Bandyopadhyay) আটকানো হয়। সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে আটকানো আদালত অবমাননা বলে অভিযোগ। সকাল সাড়ে ৬টা নাগাদ দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছন রুজিরা। সেখানে ইমিগ্রেশনে (Immigration Department) আটকানো হয় তাঁদের। একটি ঘরে বসিয়ে রাখা হয় সন্তান-সহ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘক্ষণ বসে থাকার পর ১০টা নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইটে লেখেন, “রাজনীতিতে পাল্লা দিতে না পেরে যারা ক্ষমতার অপপ্রয়োগ করে বাড়ির লোকদের হয়রানির মাধ্যমে নেতিবাচক বার্তা রটাতে চায়, তারা কাপুরুষ এবং রাজনৈতিকভাবে দেউলিয়া। মনে রাখুক, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃণমূল সহ্য করছে মানুষের উপর আস্থা রেখে। বাংলার মানুষ জবাব দেবেন।”

আরও পড়ুন:রেল দু.র্ঘটনায় বিপর্যস্তদের পাশে থাকাই প্রাধান্য, মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফর স্থগিত

 

 

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...