Friday, June 26, 2026

CCL: ট্রফি ফিনিয়ে আনাই লক্ষ্য যীশু-বনিদের, বেঙ্গল টাইগার্স দলে ধোনি কে?

Date:

Share post:

ধারাবাহিক ব্যর্থতা অতীত, বিগত দুই মরশুমে সেলিব্রিটি ক্রিকেট লিগে(CCL) নজরকাড়া পারফরম্যান্স করেছে বেঙ্গল টাইগার্স(Bengal Tigers)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৫ সালে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে। নতুন মরশুমে ট্রফি  ফিরিয়ে আনাই লক্ষ্য যীশু সেনগুপ্তের দলের।এবার টুর্নামেন্ট হবে টি২০ ফর্ম্যাটে। যেমন আন্তজার্তিক ম্যাচে নিয়ম আছে সেটা এখানেও থাকবে।

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে সিসিএল(CCL)। বেঙ্গল টাইগার্স খেলতে নামবে ১৭ তারিখ প্রতিপক্ষ মুম্বই, পরের ম্যাচে চেন্নাই এর বিরুদ্ধে। আগামীকালই বিশাখাপত্তনম উড়ে যাচ্ছে অভিনেতা-ক্রিকেটাররা। মঙ্গলবার সকালে শেষ অনুশীলনে কোচ শরদিন্দু মুখোপাধ্যায়ের অধীনে  পুরো দমে অনুশীলন করলেন যীশু, বনি, সৌরভ, ইন্দ্রাশিসরা। ইন্দ্রাসিশ  দুই বছর পর দলে ফিরল হাঁটু অপারেশনের পর।

এবারও বাংলার দলের নেতৃত্বে যীশু, বয়স বাড়লেও ফিটনেসে খামতি নেই। বেঙ্গল টাইগার্স দলে ধোনির মতোই ভূমিকা পালন করেন যীশু। এই প্রসঙ্গে দলের কোচ শরদিন্দু মুখোপাধ্যায় বলেন, “যীশু আমাদের ধোনি কারণ মাঠে ওর ধ্বনিই সবথেকে বেশি শোনা যায়, তারপর উইকেটরক্ষক সৌরভ দাসের গলা শোনা যায়।” একই সঙ্গে তিনি বলেন, “আমাদের দল খুব ভালো অনুশীলন করেছে।”

সাংবাদিক সম্মেলনে যীশু বলেন, “এবার ফরম্যাট চেঞ্জ হয়েছে। এবার টি২০ টুর্নামেন্ট হবে। প্রথম এগারোর মধ্যে সাত জনকে এ ক্যাটাগরির হতে হবে।  এবার আন্তর্জাতিক মাঠ  পাওয়া কঠিন। কারণ বিশ্বকাপ আছে। ।আমাদের প্রথম খেলা ১৭ তারিখ প্রতিপক্ষ মুম্বই, পরের ম্যাচে চেন্নাই এর বিরুদ্ধে। ২০২৪ সালে আমরা চ্যাম্পিয়ন,  গতবার সেমি ফাইনালে। টিম মোটামুটি একই আছে।  এবার দেখা যাক। ২০২৪ সালোর আগে আমরা জানি শেষে থাকতাম। আমার দল খুব ভালো। আমরা দলগত ভাবে খেলি। কে কত বড় স্টার সেটা দেখি না। আমরা একে অপরের পাশে থাকি।”  সৌরভ বনিরা বলেন, আমরা কাপ জিততে যাচ্ছি কাপ জিতেই ফিরব ।

অভিনয়ের ব্যস্ত সূচি তার সঙ্গে ক্রিকেট খেলাটা কতটা কঠিন এই প্রসঙ্গে যীশু বলেন, “আমাদের ইপি বলে একজন থাকেন, যাকে আমরা বলে দিই সেই অনুযায়ী শুটিং ফেলতে। আমরা সেইভাবে সাজিয়ে নিই।” অন্য বনি সেনগুপ্ত বলেন, “আমার সামনেই সিনেমা রিলিজ। ফলে দলের সঙ্গে যেতে পারব না। ম্যাচের আগের দিন যাবো, ম্যাচ খেলে ফিরে আসব। আবার প্রিমিয়ার করে খেলতে যাবো।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...