Tuesday, February 3, 2026

কোল্লাম-চেন্নাই এক্সপ্রেসের কামরার তলায় ফাটল! রেলের নিরাপত্তা কোথায়?প্রশ্ন যাত্রীদের

Date:

Share post:

করমণ্ডল দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। মৃত্যুমিছিল দেখে স্তব্ধ গোটা বিশ্ব। বড় সড় প্রশ্নের মুখে ভারতীয় রেল ব্যবস্থা। এই ভয়াবহ পরিস্থিতিতেই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কোল্লাম-চেন্নাই এক্সপ্রেস। ট্রেনের একটি কামরার তলায় (স্যাসিতে) ফাটল ধরা পড়ে। বিষয়টি নজরে আসে এক রেলকর্মীর। সঙ্গে সঙ্গে ওই কামরাটি বদলানো হয়।ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে তামিলনাড়ুর সেনগোত্তাই স্টেশনে। রেলকর্মীদের বক্তব্য তাঁদের চোখে বিষয়টিও ধরা না পড়লে বড় দুর্যোগ ঘটতে পারত।

আরও পড়ুন:উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা
শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারে দুর্ঘটনার কবলে
পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনে ফের ফাটল।এই ঘটনায় আবারও রেলের রক্ষণাবেক্ষণ নিয়েপ্রশ্ন উঠেছে।ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বন্দে ভারতের মতো গতিশীল ট্রেন চালাতে গিয়ে সাধারণ যাত্রীদের জন্য এক্সপ্রেস ট্রেনগুলির পরিকাঠামোয় নজর দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কোল্লাম-চেন্নাই এক্সপ্রেসের ঘটনায় আবারও সেই একই প্রশ্ন তুলে দিল।


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক রেলকর্মী বলেন,‘‘রবিবার দুপুর ৩টে ৩৬ মিনিটে তামিলনাড়ুর সেনগোত্তাই স্টেশনে আসে ট্রেনটি। সেই সময়ই ট্রেনের কামরার তলায় ফাটল দেখতে পান এক রেলকর্মী।’’ ফাটল দেখার পরই ট্রেনের ওই কামরাটি বদলে দেওয়া হয়। নতুন কামরা নিয়ে পরে ৪টে ৪০ মিনিটে ছাড়ে ট্রেনটি।

spot_img

Related articles

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...

বেনজির: SIR-শুনানিতে সুপ্রিম কোর্টে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী? মিলেছে নিরাপত্তার ছাড়পত্র

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO...