Thursday, April 30, 2026

ওএমআর কার*চুপিকাণ্ডে ২৮ জুনের মধ্যে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারপতি বসুর

Date:

Share post:

ওএমআর কারচুপিকাণ্ডে এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বৃহস্পতিবার এই রিপোর্ট তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী ২৮ জুন মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।এদিন গোলাম নবি আজাদের করা মামলার শুনানি চলাকালীন বিচারপতি জানতে চান, ৯০৭ টি ওএমআর কারচুপি কীভাবে হয়েছিল? এই ওএমআর প্রকাশ করা যায়নি কেন? কবে ওই ওএমআর শিট প্রকাশ করা যাবে, সে বিষয়েও এসএসসিকে  বিস্তারিত জানাতে হবে রিপোর্টে ।

এরই পাশাপাশি, বন সহায়ক নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চে কিছুটা হলেও স্বস্তি রাজ্যের। এদিন নতুন করে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ জারি করা হয়। একক বেঞ্চের নির্দেশের উপরে অন্তর্বতী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চের। আগামী ৬ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে বলে জানানো হয়েছে।

বন সহায়ক পদে চুক্তিভিত্তিক বা অস্থায়ী ২ হাজার পদে নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। চাকরির মেধাতালিকা বাতিল করে দেয় একক বেঞ্চ। একক বেঞ্চের নির্দেশ ছিল, আগামী ২ মাসের মধ্যে ইন্টারভিউ নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এদিন সেই একক বেঞ্চের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ৷

 

Related articles

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ...

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...