Tuesday, June 23, 2026

ইডির তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা

Date:

Share post:

ইডি’র তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার বেলা ১২টা ৩১ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বেলা ১টা নাগাদ থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে ইডি সূত্রের খবর।

আরও পড়ুন:‘অ.মানবিক’ কাজ ইডির! রুজিরাকে আটকানো নিয়ে তোপ মমতার
রুজিরাকে জেরা করতে দিল্লি থেকে ইডির আধিকারিকেরা সিজিও কমপ্লেক্সে এসেছেন। দিল্লি থেকে আসা এক জন আধিকারিক হলেন পঙ্কজ কুমার।তাঁর নেতৃত্বেই জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরাকে।পঙ্কজ কুমারের সঙ্গে দিল্লি থেকে এসেছেন সহকারী ডিরেক্টর পদের এক কর্তাও।সূত্রের খবর, কয়লা পাচার মামলায় রুজিরাকে জিজ্ঞাসাবাদে ইতিমধ্যেই প্রশ্নমালা তৈরি করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। ইডির দফতরে প্রবেশ নিয়েও কড়াকড়ি করছে পুলিশ। ইডির দফতরের বাইরে বিধাননগর থানার পুলিশ মোতায়েন রয়েছে। ব্যারিকেড দিয়েও ঘিরে রাখা হয়েছে।


প্রসঙ্গত, গত সোমবার দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তাঁকে আটকায় অভিবাসন দফতর। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রুজিরা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর দুই সন্তানকে বিজেশে যেতে বাধা দেওয়া হয়। এরপর এয়ারপোর্টেই রুজিরাকে সময় পাঠায় ইডি। প্রায় এক বছর পর তাঁকে সময় পাঠাল ইডি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...